দুই প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2026-02-17 ইং
দুই প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মেসার্স বিল্লাল স্টোরে খোলা সোডা গুঁড়া মসলার পাশে রাখা অবস্থায় পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া সরকার নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে মো. জিল্লুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রাজধানী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুত অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়। অভিযানের সময় বাজারের ফলের দোকান, ওষুধের দোকান, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।


অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক ও আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)