ভাংবাড়িয়ায় মহিলা দলের সভাপতির বাড়িতে ভাঙচুর

আপলোড তারিখঃ 2026-02-14 ইং
ভাংবাড়িয়ায় মহিলা দলের সভাপতির বাড়িতে ভাঙচুর ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামে জামায়াতে ইসলামীর একটি মিছিল থেকে ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাহফুজা ইয়াসমিন জলির বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। মহিলা নেত্রী মাহফুজা ইয়াসমিন জলি বলেন, সদর আলীর ছেলে রুবেল ও জহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহর নেতৃত্বে জামায়াতের মিছিল আমার বাড়ি লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা চড়াও হয়ে আমার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং ঘরের চালে ভাঙচুর চালায়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)