মেহেরপুরে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম বিতরণ

আপলোড তারিখঃ 2026-02-11 ইং
মেহেরপুরে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম বিতরণ ছবির ক্যাপশন:

আর মাত্র একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এদিন উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম বিতরণের কাজ সম্পন্ন। ‎আজ বুধবার সকালে উপজেলা থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ভোটের সরঞ্জাম। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি থেকে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম প্রদান করা হয়। ‎উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তারা বুঝে নেন। এসব সরঞ্জাম অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ তুলে দেন মেহেরপুর-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম এবং মুজিবনগর  উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদার হাতে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)