মুজিবনগরের স্ট্রবেরি চাষে সফলতার গল্প

আপলোড তারিখঃ 2026-02-07 ইং
মুজিবনগরের স্ট্রবেরি চাষে সফলতার গল্প ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে স্ট্রবেরি চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুর গ্রামের তরুণ উদ্যোক্তা মনজুরুল ইসলাম। প্রচলিত ফসলের বাইরে গিয়ে আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ করায় তিনি এখন এলাকার অন্যান্য কৃষকদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছেন। জানা গেছে, প্রথমে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন মনজুরুল ইসলাম। প্রত্যাশিত ফলন ও ভালো বাজারমূল্য পাওয়ায় পরবর্তীতে তিনি বড় পরিসরে চাষ সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। বর্তমানে তার প্রায় তিন বিঘা জমিতে ১৭ হাজারেরও বেশি স্ট্রবেরি চারা রয়েছে, যা আধুনিক পদ্ধতি ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ভালো ফলন দিচ্ছে।


মনজুরুল ইসলাম জানান, মৌসুমের শুরুতে স্ট্রবেরির বাজারমূল্য তুলনামূলকভাবে বেশি থাকে। মৌসুমের প্রথম দিকে প্রতি কেজি স্ট্রবেরি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। পরে মৌসুমের মাঝামাঝি সময়ে দাম কিছুটা কমে ৪০০ থেকে ৫০০ টাকায় নেমে এলেও উৎপাদন খরচ বাদ দিয়ে উল্লেখযোগ্য লাভ অর্জন করা সম্ভব হয়েছে।


তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনা, উন্নতমানের চারা নির্বাচন এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে স্ট্রবেরি চাষ অত্যন্ত লাভজনক হতে পারে। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে স্ট্রবেরি চাষ সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।


এ বিষয়ে মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন বলেন, মনজুরুল ইসলামের এই উদ্যোগ মুজিবনগর এলাকায় নতুন কৃষি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে ইতোমধ্যে অনেক কৃষক স্ট্রবেরি চাষে আগ্রহ প্রকাশ করছেন, যা ভবিষ্যতে এ অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)