চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-02-07 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬০৫তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নতুন ভবনে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন আবু নাসিফ খলিল, আব্বাসউদ্দীন, গুরু কাজল মল্লিক,  শহিদুল ইসলাম,  হুমায়ুন কবীর, ইকবাল আতাহার তাজ, জি এম জোয়ার্দার, ফুয়াদ আল মুকতাদির। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান। সাহিত্য পরিষদের অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, আব্দুল মোহিত শেখ সেলিম হোসেন। আসরে উপস্থিত ছিলেন বনলতা, মর্জিনা খাতুন ও মোজাম্মেল হক। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬০৫তম পর্বের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)