আইলহাস ও নাগদাহে ইসলামী আন্দোলনের গণসংযোগ

হাতপাখা মানেই দুর্নীতিমুক্ত রাজনীতি

আপলোড তারিখঃ 2026-02-07 ইং
আইলহাস ও নাগদাহে ইসলামী আন্দোলনের গণসংযোগ ছবির ক্যাপশন:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের হাতপাখা মার্কার এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেছেন, হাতপাখা মানেই দুর্নীতিমুক্ত রাজনীতি ও আল্লাহভীরু নেতৃত্ব। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। গতকাল শুক্রবার আলমডাঙ্গার আইলহাস ও নাগদাহ ইউনিয়নে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিনে রাতে আলমডাঙ্গা পৌরসভার ৩ ও ৬ নম্বর ওয়ার্ডে পৃথক গণসংযোগ কর্মসূচিও পালন করা হয়।


মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, দুর্নীতি, অনিয়ম ও জুলুমের রাজনীতির কারণে আজ সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। হাতপাখা হচ্ছে ইনসাফ, ন্যায়বিচার ও ইসলামী শাসনব্যবস্থার প্রতীক। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেওয়া মানেই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে এগিয়ে যাওয়া, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা এবং আল্লাহভীরু নেতৃত্বের পক্ষে অবস্থান নেওয়া।


গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মো. আলিমুজ্জামান আলিম সরদার, আলমডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা আকরাম হোসেন সাইরাফি, সহ-সভাপতি ডা. ওয়ালিদ, সেক্রেটারি আমিরুল ইসলাম, নাগদাহ ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আইলহাস ইউনিয়ন সভাপতি মো. জামাল উদ্দিন, সেক্রেটারি জাহিদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগকালে এলাকাবাসী হাতপাখা মার্কার প্রতি তাদের সমর্থন ও আস্থা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)