জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় ডিসি-এসপি

ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও গণনা প্রক্রিয়ায় গুরুত্বারোপ

আপলোড তারিখঃ 2026-02-06 ইং
জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় ডিসি-এসপি ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জীবননগর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।


বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রশিক্ষণ কর্মশালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়া, ফলাফল প্রেরণ এবং ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
প্রশিক্ষণে অতিথিবৃন্দ ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সচেতনভাবে কাজ করার নির্দেশনা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)