মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ নভেম্বর এবং বাছাই ২৮ থেকে ২৯ নভেম্বর

আপলোড তারিখঃ 2017-11-14 ইং
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ নভেম্বর এবং বাছাই ২৮ থেকে ২৯ নভেম্বর ছবির ক্যাপশন:
১টি ওয়ার্ডে উপ-নির্বাচনসহ দামুড়হুদার ১টি ও জীবননগরের ৩টি ইউনিয়ন পরিষদের ভোট আগামী ২৮ ডিসেম্বর : নড়েচড়ে বসছে প্রার্থীরা নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসম্বর ভোটগ্রহণের তারিখ রেখে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বেশকিছু নবগঠিত ইউপি রয়েছে যেগুলোতে প্রথমবারের মতো ভোট হতে যাচ্ছে। কয়েকটির মেয়াদ শেষ হওয়ায় সাধারণ নির্বাচন হবে। এছাড়া সীমানা পুনর্নিধারণ, আইনগত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাসসহ নানা জটিলতায় দীর্ঘদিন ভোট হয়নি। সেগুলোতেও নির্বাচন হবে। এর ফলে বছরের পর বছর পদ আঁকড়ে থাকা এসব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের শাসনের অবসান হতে যাচ্ছে। স্থানীয় সরকারের অধীন চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ও জীবননগর উপজেলার পুনর্গঠিত উথলী, কেডিকে ও মনোহরপুর ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে জীবননগর উপজেলার পুনর্গঠিত ইউনিয়ন পরিষদগুলোতে এবারই প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ২নং সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয় থেকে মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ভোটের তফসিল ঘোষণার জন্যে গত রবিবার কমিশন একটি নির্দেশনা পাঠিয়েছে। চুয়াডাঙ্গার ৪টি ইউনিয়ন ও ১টি সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ আছে। সারাদেশের ১৩৩টির মধ্যে চারটি পৌরসভায় সাধারণ, তিনটি পৌরসভায় উপ-নির্বাচন, ৩৪ ইউনিয়ন পরিষদে সাধারণ ও ৯১ ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩২ ইউপি ও পৌরসভায় রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ নভেম্বর এবং মনোনয়ন বাছাই হবে ২৮ থেকে ২৯ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহাকারী সচিব ফারহাদ হোসেন জানান, বন্যার কারণে অর্ধশত নির্বাচন করা সম্ভব হয়নি।  এছাড়া মামলাসহ অন্যান্য আইনি জটিলতার কারণেও কিছু নির্বাচন হয়নি। আবার অনেক ইউপি-পৌরসভার মেয়াদ শেষ হয়েছে। সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হবে। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ জানান, নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশনা পাঠিয়েছে। সে অনুযায়ী আগামী ২৭ নভেম্বর এবং  মনোনয়ন বাছাই হবে ২৮ থেকে ২৯ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সকল কার্যক্রম পরিচালনা করছি। এবং অনুষ্ঠিতব্য নির্বাচনগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)