চুয়াডাঙ্গায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, দুটি আসনে লড়াইয়ে থাকছেন ৬ জন

আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আপলোড তারিখঃ 2026-01-21 ইং
চুয়াডাঙ্গায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, দুটি আসনে লড়াইয়ে থাকছেন ৬ জন ছবির ক্যাপশন:

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চুয়াডাঙ্গার দুটি আসনে মনোনয়নপত্র মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন পাঁচজন প্রার্থী। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে তারা প্রত্যাহারপত্র জমা দেন। চুয়াডাঙ্গা-১ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার সভাপতি হাসানুজ্জামান সজিব, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোল্লা ফারুক এহসান।
তবে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দুজন প্রার্থী থাকায় হাসানুজ্জামান সজিব সরে দাঁড়ালেও দলটির হয়ে লড়াইয়ে থাকছেন জেলা শাখার সহসভাপতি জহুরুল ইসলাম আজিজি। এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের সদস্য নুর হাকিম। ফলে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মাঠে থাকছেন তিনজন। তারা হলেন- জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাসানুজ্জামান সজিব।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী বলেন, শেষ দিনে পাঁচজন প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার করায় জেলার দুটি সংসদীয় আসনে এখন চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। আজ প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)