জীবননগরে ক্রীড়া সামগ্রী ও ঢেউটিন বিতরণ

আপলোড তারিখঃ 2026-01-20 ইং
জীবননগরে ক্রীড়া সামগ্রী ও ঢেউটিন বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার প্রমুখ।


জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন বলেন, খুদে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিতে পেরে আনন্দিত হয়েছি। পড়ালেখার পাশাপাশি তাদের মধ্যে ক্রীড়ানুরাগী আচরণ গড়ে উঠবে, নেতৃত্ব ও অংশীদারিত্বের (ঝযধৎরহম) অভ্যাস গড়ে উঠবে, পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার মনোভাব বৃদ্ধি পাবে। সর্বোপরি খারাপ সঙ্গ, বাজে আড্ডা, মাদক ও মোবাইল আসক্তি থেকে কিছুটা হলেও দূরে থাকবে। উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ সত্যিই ভালো লাগার কাজ নিজের কাছে। ভালো থাকুক শিক্ষার্থীরা, বেড়ে উঠুক সুস্থভাবে। এদিকে একই দিন জীবননগর উপজেলার অসহায় অসচ্ছল ব্যক্তিদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)