মুজিবনগরে মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

আপলোড তারিখঃ 2026-01-20 ইং
মুজিবনগরে মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ছবির ক্যাপশন:


প্রতিবেদক, মুজিবনগর:
জুলাই যুব উন্নয়ন ও মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মানবিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ক্যাম্পেইনটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিও থেরাপি সেন্টার। চিকিৎসাসেবার মান ও দ্রুত সেবাদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় উপস্থিত ছিলেন জুলাই যুব উন্নয়ন ও মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. আরিফ খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আনন্দ বাস ব্লাড ব্যাংকের সদস্য মো. লালচাঁদ ও আকাশ। মাদ্রাসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম মো. ফাহাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)