চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা

বাদাম বিক্রেতা হারালেন দুই পা

আপলোড তারিখঃ 2026-01-19 ইং
চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রবিউল ইসলাম (৫০) নামের এক বাদাম বিক্রেতার দুই পা কাটা পড়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা রেলস্টেশনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাজশাহী থেকে খুলনা গামী মহানন্দা লোকাল ট্রেনে পোড়াদহ স্টেশন থেকে ওঠেন রবিউল ইসলাম। দুপুর ১২টায় ট্রেন চুয়াডাঙ্গা রেল স্টেশন ক্রস করলে তাড়াহুড়া করে নামতে গিয়ে লুঙ্গিতে বেধে পড়ে যান তিনি। তিনি প্রাণে বাঁচলেও হারিয়ে ফেলেন নিজের দুই পা। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসের মাধ্যমে আহত রবিউল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয় ।


আহত রবিউল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটাদগ গ্রামের মৃত মেছের আলীর ছেলে। তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। ফার্মপাড়ার বাসিন্দা ফাহিম বলেন, ‘আমরা এলাকায় বসেছিলাম, হঠাৎ দেখি একটা লোক লুঙ্গিতে বেধে ট্রেনের চাকার নিচে পড়ে দুই পা কেটে পড়ে গেল। আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসে কল দিয়ে আহত লোকটিকে হাসপাতালে নিয়ে যায়।’


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, দুপুরে ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা রবিউল ইসলামকে আহত অবস্থায় নিয়ে আসেন। ট্রেনে তার দুই পায়ের হাঁটুর নিচ পর্যন্ত কেটে পড়ে যায়। ওনার অবস্থা খুব গুরুতর থাকায় আমরা সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখেছি এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসাপাতালে রেফার্ড করি।’


আহত রবিউল ইসলামের ছেলে ফারুক বলেন, ‘আমার বাবা ট্রেনে ট্রেনে এমন বাদাম বিক্রি করেন, আজ সকালে বাদাম বিক্রির উদ্দেশ্যে বের হওয়ার পর হঠাৎ আমাদের কাছে এ দুর্ঘটনার খবর আসে। আমরা সেই মুহূর্তে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)