আলমডাঙ্গায় খোদাবক্স শাহের স্মরণোৎসব উদ্বোধনকালে শরীফুজ্জামান

বিগত কোনো সরকার তাঁকে যথাযথ মর্যাদা দেয়নি

আপলোড তারিখঃ 2026-01-16 ইং
আলমডাঙ্গায় খোদাবক্স শাহের স্মরণোৎসব উদ্বোধনকালে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক খোদাবক্স শাহের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী স্মরণোৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে খোদাবক্স শাহের নিজ আখড়াধামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে খোদাবক্স শাহের সুযোগ্য সন্তান আব্দুল লতিফ শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহ চুয়াডাঙ্গা জেলার গর্ব ও অহংকার। তিনি লালন শাহের গান ও দর্শন দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত কোনো সরকারই এই গুণী মানুষটির যথাযথ মূল্যায়ন ও সম্মান দিতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘যারা অতীতে তাঁকে প্রমোট করেছেন, তারাও খোদাবক্স শাহকে সঠিক মর্যাদা দিতে ব্যর্থ হয়েছেন। আমি কথা দিচ্ছি- সুযোগ পাই বা না পাই, খোদাবক্স শাহের জীবনালেখ্য ও তাঁর স্মৃতিবিজড়িত এই আখড়াধাম সংরক্ষণ করে দেশবাসীর সামনে তুলে ধরার জন্য কাজ করব।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ভবিষ্যতে সুযোগ হলে এখানে একটি ‘খোদাবক্স শাহ একাডেমি’ প্রতিষ্ঠা করা হবে, যেখানে বাংলার সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সহকারী পরিচালক সাইমুম জাকারিয়া, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও হাসিবুল আল চিশতি।


হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম আজম, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, হাবিবুর করিম চঞ্চল, ইমদাদ হোসেন, তানভির সোহেল, আতিক বিশ্বাস, গোলাম সরওয়ার সদু, রানা আফেন্দি, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীনূর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাদুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)