চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2026-01-15 ইং
চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ১৯৮৩ এসএসসি ব্যাচের ক্যানভাস-৮৩ গ্রুপের পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনেব এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি, সাংবাদিক চিত্তরঞ্জন সাহা চিতু, ১৯৮৩ এসএসসি ব্যাচের জিএম গোলাম ফারুক, মঞ্জুর রশিদ লিপন, জোনারুল ইসলাম ও গোলাম আজম পিনা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি অ্যাড. রফিকুল ইসলাম বলেন, ১৯৮৩ এসএসসি ব্যাচের ক্যানভাস’৮৩ গ্রুপের বন্ধুদের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হলো। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)