চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রোভার আল মুতাকাব্বির সাকিব

আপলোড তারিখঃ 2026-01-15 ইং
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রোভার আল মুতাকাব্বির সাকিব ছবির ক্যাপশন:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শ্রেষ্ঠ রোভার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির সাকিব। চুয়াডাঙ্গা সদর উপজেলার পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এ নিয়ে জেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ রোভার এর খ্যাতি অর্জন করে বিভাগীয় পর্যায়ের জন্য মনোনীত হয়েছেন তিনি।
আল মুতাকাব্বির সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেম্বার শহিদুল ইসলামের ছেলে। তার এই সাফল্যের পিছনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান এবং তার অভিভাবকসহ সকল শিক্ষাগুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তার জন্য সকলের নিকট দোয়া চান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)