ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা নুরনগরে ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে বাকের (৩৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে এঘটনা ঘটে। আহত বাকের নুরনগর কলোনীপাড়ার মুসাফেরের ছেলে। জানা গেছে, গতকাল সকালে বড় ভাই শাকের ও তার ছোট ভাই বাকের কোন বিষয়ে গন্ডগোল হয়। একপর্যায়ে শাকের ধারালো অস্ত্রের কোপের বাকেরের হাতে কুপিয়ে জখম করে। এতে বাকের রক্তাক্ত জখম হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
