মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপলোড তারিখঃ 2025-12-24 ইং
মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবির ক্যাপশন:


মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গাংনীতে ট্রলির সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তুহিন হোসেন। আর আহত হয়েছেন তার স্ত্রী তমা খাতুন ও শিশুকন্যা তাফিনা। অন্যদিকে সদর উপজেলার আমদহ ইউনিয়নের টেংরামারী-আশরাফপুর সড়কে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন লিজন নামের এক যুবক। আর গুরুতর আহত হয়েছেন রকিবুল ইসলাম।


গাংনী:
গাংনী-কাথুলী সড়কের সাহারবাটী গ্রামের অদূরে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে তুহিন হোসেন মোটরসাইকেলযোগে শহরের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ও শিশুকন্যাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মেহেরপুর:
একই দিন সকালে আমদহ ইউনিয়নের টেংরামারী-আশরাফপুর সড়কে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে লিজন। গুরুতর আহত চকশ্যামনগর গ্রামের রকিবুল ইসলামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস এবং সদর থানার ওসি হুমায়ুন কবির উভয়েই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)