আলমডাঙ্গার মাঠজুড়ে সরিষা ফুলের সমারোহ

হলুদ রঙে বর্ণিল সাজে সজ্জিত

আপলোড তারিখঃ 2025-12-19 ইং
আলমডাঙ্গার মাঠজুড়ে সরিষা ফুলের সমারোহ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার প্রতিটি মাঠে এখন সরিষা ফুলের হলুদ রঙে বর্ণিল সাজে সজ্জিত। মৌমাছিরা এক ফুল থেকে আরেক ফুলে ছুটছে মধু সংগ্রহে। কখনো কথনো শীতল হাওয়ায় দোল খেয়ে উঠছে হলুদ মাঠ। এরকম হলুদ-সবুজের বর্ণিল দৃশ্যই তো গ্রাম-বাংলার চিরচেনা রূপ। এমন মনোমুগ্ধকর হলুদ মাঠে ভোরের শিশির বিন্দু জমে আরও সুন্দর আবহ তৈরি করে। আর এই দৃশ্য একজন কৃষককে মুহূর্তেই আশাবাদী করে তোলে। গত কয়েকবছর ধরেই এই অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন।


ধারাবাহিকভাবে প্রতিবছরই সরিষার বাম্পার ফলন কৃষকদের আশাবাদী করে তুলছে। এখন শুধু ভালো ফলনের আশায় তারা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। চলতি রবি মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৮৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, প্রণোদনার আওতাভুক্ত উপজেলার প্রত্যেক প্রান্তিক সরিষা চাষীকে সরকারি প্রণোদনা হিসেবে এক বিঘা জমির বিপরীতে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি করে ডিএপি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এবার হঠাৎ বৃষ্টির কারণে সরিষা চাষ একটু বিঘ্নিত হয়েছে, সঠিক সময়ের পরে সরিষা চাষ করেছে চাষিরা এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষাসহ শীতকালীন সবজি চাষে কৃষকরা যাতে লাভবান হন এবং কোনো প্রকার সমস্যায় না পড়েন সে জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক নজর রাখছেন। যেখানেই সমস্যা দেখা দিচ্ছে, সেখানে গিয়ে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)