জীবননগর রায়পুরে পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী বাবু খান

যারা মনে করেন যা করছি সব ঠিক, তারা স্বৈরাচার

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
জীবননগর রায়পুরে পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী বাবু খান ছবির ক্যাপশন:

‘যারা মনে করেন যা করছি সব ঠিক, তারা স্বৈরাচার’ বলে মন্তব্য করেছেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে ৮ স্থানে পথসভা করেন তিনি। এসময় বাবু খান এই মন্তব্য করেন।

বাবু খান বলেন, ‘আমরা যা করি, সব সঠিক, সেই দাবি আমরা করি না। আমাদের চলার পথে, কাজ করার পরে ভুল হয়। আমরা ভুলটা সংশোধন করে সামনে এগিয়ে যেতে চায়। যারা মনে করেন যা করছি সব ঠিক, তারা স্বৈরাচার। নতুন করে স্বৈরাচার চায় না বলেই আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এক ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি আরও বলেন, ‘আগামী নির্বাচনে আমরা সবাই ধানের শীষে একটি করে ভোট দেব। খেয়াল করে শুনবেন- একটি ভোট। দুইটা না, দশটা না, কুয়ার মতো ভরে দেওয়া শত শত ভোট না, একজন নাগরিকের শুধু একটি ভোটই রয়েছে। আপনারও এক ভোট, আমারও এক ভোট, প্রথমবার ভোট দিতে যাওয়া নতুন ভোটারেরও একটিই ভোট। কিন্তু আমরা অতীতে কী দেখেছি? একই ব্যক্তি শত শত ভোট দিয়েছে- এটা কি সত্য নয়? আবার মনে হয়েছে তাও যথেষ্ট না, তাই আগের রাতেই বাক্স ভরে ফেলা হয়েছে। এসব কারণে মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। যারা নির্বাচন করবে, তারাও আগ্রহ হারিয়েছে, ভোটাররাও ভোটকেন্দ্রে যেতে চায় না। ফলে কী অবস্থা হয়? সারাদিন ভোটকেন্দ্রে মানুষ নেই, কেবল কয়েকজন দায়িত্বশীল লোক বসে থাকে- আর পাশে থাকে কুকুরছানা, বিড়ালছানা আর গুটিকয়েক মানুষ।’

বিএনপি মনোনীত প্রার্থী বলেন, ‘এই যে আপনার আমানত, আপনার অধিকার নষ্ট করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। উদ্দেশ্য কী ছিল, সারাজীবন ক্ষমতায় থাকা। কী থাকতে পেরেছে? না..। পৃথিবীর ইতিহাসে কখনোই মানুষের অধিকার বঞ্চিত করে, মানুষের মৌলিক অধিবার বঞ্চিত করে কেউ কখনো ক্ষমতায় থাকতে পারেনি। ভবিষ্যতেও থাকতে পারবে না।

এসময় বাবু খান রায়পুরের কৃঞ্চপুরের কৃষিজমি নিয়ে সমাধানে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, কৃষকেরা দেশের চালিকা শক্তি। এখানে তিন ফসল হয়। তবে ক্ষমতার জোরে এই কৃষকদের ওপর জুলুম করে জমি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সবসময় কৃষকের পক্ষে থাকব। তাদের পাশে দাঁড়াবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনাপির সাংগঠনিক সম্পাদক খালিম মামমুদ মিল্টন, জীবননগর উপজেল বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা বিএনপির সদস্য তোয়া, রায়পুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফি, সিনিয়ন সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুর আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)