গড়াইটুপিতে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান ও পথসভায় মাহমুদ হাসান খান বাবু

মানুষের উপকার করার চেষ্টা করি, অপকার করি না

আপলোড তারিখঃ 2025-11-08 ইং
গড়াইটুপিতে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান ও পথসভায় মাহমুদ হাসান খান বাবু ছবির ক্যাপশন:

বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘আমরা যদি মনে করি আমরা ভালো থাকতে চাই, আমরা যদি মনে করে অত্র এলাকার অবকাঠামো অর্থাৎ আমরা যদি মনে করি রাস্তা-ঘাটের উন্নয়ন চলমান থাকবে, আমরা যদি মনে করি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে, আমরা যদি মনে করি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং সর্বোপরি অত্র এলাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়- কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে, তাহলে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে।’


গতকাল শুক্রবার বিকেলে গড়াইটুপি ইউনিয়নে পথসভায় এসব কথা বলেন তিনি। এদিন বেলা তিনটায় মাহমুদ হাসান খান বাবু গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেটিজি এম ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন। পরে তিনি গড়াইটুপি ইউনিয়নে বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন।


পথসভায় তিনি আরও বলেন, ‘এই বিশ্বাস আমরা সবাই করি। আমরা এখানে যারা আছি, শতকরা ৯০ শতাংশ মানুষ ধরেন এই আদর্শে বিশ্বাস করি। অন্য ১০ জন আমরা কী বলছি, সেটা শোনার জন্য এসেছি। এই যে ৯০ জন আমরা এসেছি শতকরা, আমাদের কাজ হবে আমাদের এই ধানের শীষের প্রতি মানুষের আস্থাটা যাতে বজায় থাকে এবং ছড়িয়ে দেওয়া। আমরা তো এই কয়টা মানুষের ভোটে জিতব না। আমাদের জিততে হলে আমাদের বিশেষ করে যারা মা-বোন আছে, তাদের সঠিক জিনিসটা বোঝাতে হবে।’


জেলা বিএনপির সভাপতি বলেন, ‘আপনারা অতীতে দেখেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, যারা বিশেষ করে চুয়াডাঙ্গা-২ আসনে আমরা আমাদের নেতা নির্বাচন করেছি, উন্নয়ন করার চেষ্টা করেছেন, কোনো জায়গায় সফল হয়েছে, কোনো জায়গায় হয়নি। কিন্তু উন্নয়নের নামে, কারও চাকরি-বাকরি দেওয়ার নাম করে, কারও সুপারিশের জন্য কোনো জায়গায় কোনো ধরনের দুর্নীতি আমাদের আগের যিনি এমপি ছিলেন মোজাম্মেল হক সাহেব, উনি করেছিলেন? না করেননি। উনারই উত্তরসূরী আমরা, আমরা একই আদর্শ বহন করি এবং মানুষের উপকার করার চেষ্টা করি, না পারলে অন্তত অপকার করি না। চলার পথে আমাদের নেতা-কর্মীর আমিসহ কোনো যদি ভুল-ভ্রান্তি হয়ে থাকে, এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
খেলার পুরস্কার বিতরণের সময় বাবু খান আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আগামীতে আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন পেয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি আনাছে-কানাছে আমরা ক্রীড়াকে ছড়িয়ে দেব। কারণ আমাদের স্লোগান হচ্ছে, মাদককে না বলুন, ক্রীড়াকে এগিয়ে নিয়ে যান। আজ সব শেষে বলব, শুধু চুয়াডাঙ্গা-২ আসনে না, আপনারা এখানে যারা আছেন, তাদের মাধ্যমে বলতে চায়- বাংলাদেশের ৩০০টা আসনের মানুষ যদি এখানে কেউ থাকেন, সবাই ধানের শীষের পক্ষে ভোট দেবেন।’


পথসভা ও খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান (মনা), চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সহসভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল হাসান, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহাব্বত আলী, সহসভাপতি মো. রবিউল হক, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাজুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন হোসেন, দেলোয়ার হোসেন, সোলাইমান হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)