বিয়ের ৮ দিনের মাথায় বিষপানে নববধূর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-11-06 ইং
বিয়ের ৮ দিনের মাথায় বিষপানে নববধূর মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বিয়ের মাত্র ৮ দিনের মাথায় বিষপানে মীম আক্তার (১৭) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পিতার বাড়িতে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মীম আক্তার নিজ বাড়িতে বিষপান করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গার হারদী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।


খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মীমের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মীম আক্তার উমিদ আলীর মেয়ে। স্থানীয়রা জানান, মাত্র ৮ দিন আগে পরিবারের সম্মতিতে মীমের বিয়ে হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের সাকিব নামের এক যুবকের সঙ্গে। বিয়ের চার দিন পর ফিরনি অনুষ্ঠান উপলক্ষে মীমের স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে পিতার বাড়িতে নিয়ে আসেন। বিষপানের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে নববধূ মীমের মৃত্যুতে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)