জীবননগরে কৃষকের পেয়ারা বাগান কাটার ঘটনায়

প্রধান আসামি আলমগীর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-11-06 ইং
জীবননগরে কৃষকের পেয়ারা বাগান কাটার ঘটনায় ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের দরিদ্র কৃষক জালাল উদ্দীনের ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলার ঘটনায় মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হরিহরনগর গ্রামের নতুন মসজিদ পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে।


জানা গেছে, গত শনিবার দিনগত রাতে হরিহরনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে জালাল উদ্দীনের ২৫ কাঠা জমির ৩০০টি ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় কৃষক জালাল উদ্দীন আলমগীর হোসেনকে প্রধান আসামি করে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।


লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের সাথে কৃষক জালাল উদ্দীনের দীর্ঘ দিনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পরে সেই জমিতে পেয়ারা চাষ করে জালাল উদ্দীন। গত শনিবার সন্ধ্যায় আলমগীর ও তার সহযোগীরা ধারালো হাঁসুয়া দিয়ে দরিদ্র কৃষকের ফলন্ত ৩০০ পেয়ারা গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। কৃষক জালাল উদ্দীন বাধা দিতে গেলে আলমগীর ও তার সহযোগীরা তাকে হত্যার হুমকি দিয়ে ধাওয়া করলে সে প্রাণ ভয়ে পালিয়ে যায়। এতে তার ৫ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়েছে। আসামিরা জালাল উদ্দীনের অন্যান্য ফসলের তছরুপ করার হুমকিও দেয়।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, হরিহরনগরে দরিদ্র কৃষকের ফলন্ত পেয়ারা গাছ কেটে দেওয়ার ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামিকে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)