পড়াশোনার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে

ডুসাক-এর শিক্ষাবৃত্তি ও নবীনবরণ অনুষ্ঠানে উপচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী

চুয়াডাঙ্গাকে উন্নত জেলা হিসেবে গড়তে তোমাদের ভূমিকা রাখতে হবে : সাহিদুজ্জামান টরিক

আপলোড তারিখঃ 2025-10-26 ইং
পড়াশোনার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে ছবির ক্যাপশন:

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)-এর আয়োজনে শিক্ষাবৃত্তি ও নবীনবরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়মে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুসাকের সভাপতি মোস্তফা ইকবাল হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ডুসাকের পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান টরিক, আর্থমুভিং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক, এম আর লজিস্টিকস বিডি লিমিটেডের এমডি ও ডুসাকের উপদেষ্টা এখলাছ উদ্দীন সুজন, পিএসসির পরিচালক আনিসুর রহমান, ডুসাকের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. মহসিন কবির ও এরিস্টোক্রাট রিসোর্টের এমডি হাফিজ মালিক বাবু।


ডুসাকের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ ও শিক্ষাবিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম মৌর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল হক বিল্টু, কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা এস. কে তরিকুল ইসলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আসিফুল ইসলাম সজল, হিমালয় অটো ব্রিকসের পরিচালক রাকিবুল ইসলাম নেভিল, এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা ফারুক এহসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার প্রায় ৩০০ শিক্ষার্থী।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি ক্যারিয়ারমুখী ও শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায় নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


বিশেষ অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান টরিক বলেন, দল-মত নির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের জন্য এগিয়ে আসতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এটা এমন একটা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে তোমরা দেশের সর্বোচ্চ আসনে যেতে পারবে। তোমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে হবে। তোমরাই চুয়াডাঙ্গার আগামী দিনের কর্ণধার। চুয়াডাঙ্গাকে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে তোমাদের ভূমিকা রাখতে হবে।’


ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক বলেন, ‘এখানে আসতে পেরে ও চুয়াডাঙ্গার এত শিক্ষার্থী দেখতে পেয়ে আমি সত্যিই অভিভূত।’ তিনি যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ডুসাকের উপদেষ্টারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।


অনুষ্ঠানে ৭০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং এই বছর চান্সপ্রাপ্ত ৩৫ জন শিক্ষার্থীকে নবীণ হিসেবে বরণ করে নেয়া হয়। এছাড়া চুয়াডাঙ্গার জন্য গৌরব বয়ে আনার জন্য ২০২৫ সালে ডুসাক অ্যাওয়ার্ড প্রদান করা হয় জিয়া হল ছাত্র সংসদের ১ নম্বর সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেমকে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ডুসাকের সভাপতি মোস্তফা ইকবাল হৃদয় বলেন, ডুসাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে সেরা জেলা সংগঠন। তিনি চুয়াডাঙ্গার গণ্যমান্য ব্যক্তিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)