জীবননগর দেহাটি ও কাশিপুরে পথসভায় রুহুল আমিন

আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই

আপলোড তারিখঃ 2025-10-07 ইং
জীবননগর দেহাটি ও কাশিপুরে পথসভায় রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগরের দেহাটি বাজারে পথসভা ও কাশিপুর গ্রামে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির  রুহুল আমিন। গতকাল সোমবার বাদ আসর কেডিকে ইউনিয়নের দেহাটি বাজার ও ৬ নম্বর ওয়ার্ড কাশিপুর গ্রামে এই পথসভা ও গণসংযোগ করেন তিনি।


তিনি দেহাটি বাজারে পথসভায় বলেন, ‘আমরা এমন একটি ব্যবসায়ী বান্ধব সমাজ উপহার দিতে চায়, সেখানে কোন ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা করা লাগবে না। বাধাহীনভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য যা যা করার দরকার করা হবে।’


তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর চাওয়া-পাওয়াকে মাথায় নিয়ে দেশ পরিচালনা কররে। দাঁড়িপাল্লা সাধারণ মানুষের প্রিয় প্রতীক। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এ দেশে উন্নতি আর দুর্নীতি একসাথে চলবে না। সব রকম দুর্নীতিকে জাদুঘরে পাঠানো হবে। জামায়াত মানুষের হক তার দোর গোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা শাসক নই বরং জনগণের সেবক হতে চাই।


গণসংযোগকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, আবু উবাইদা, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজলো জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, হাফেজ বেলাল হোসেন, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, ব্যবসায়ী নেতা মোতাহারুল ইসলাম, আড়িয়ার খান, আশাদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দীন, আতিয়ার রহমান, যুবনেতা মাহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, আশিকুর রহমান প্রতিক, সোহেল তানভীর, সায়মুম শাহরিয়ার, নাজমুল মৃধা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)