চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু

শরীরের কিছু অংশ নিখোঁজ, রহস্য উদ্ঘাটনে পিবিআই

আপলোড তারিখঃ 2025-10-06 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকার পাঁচপকেট নামক স্থানে রেললাইন থেকে অজ্ঞাত এক বৃদ্ধ নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জিআরপি (রেলওয়ে ফাঁড়ি) পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেয়। বিকেলে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এদিকে, পরিচয় শনাক্ত না হওয়ায় লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মাগরিব নামাজের পর জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হয়।


আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মী আনোয়ার হোসেন জানান, বেলা ১১টার দিকে তিনি মোবাইলে জানতে পারেন পাঁচপকেট নামক স্থানে রেললাইনের পাশে এক বৃদ্ধার খণ্ডিত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এস) জগদীশ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নেয়া হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অনেক চেষ্টা করেও লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়।




আনোয়ার হোসেন বলেন, ‘রাতের কোনো এক সময় তিনি ট্রেনে কেটে মারা যেতে পারেন। তার কোমরের নিচের অংশ পাওয়া যায়নি। পোশাক পরিচ্ছদ দেখে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিকেলে ময়নাতদন্তের পর আজ্ঞাত লাশ হিসেকে বৃদ্ধার খণ্ডিত দেহের দাফনকার্য সম্পন্ন করা হয়।


রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এস) জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধার দেহের খণ্ডাংশ পড়ে থাকতে দেখি। তার শরীরে খণ্ডাংশ নিখোঁজ ছিল। রেললাইন ও মাঠের বিভিন্ন স্থানে খুঁজেও নিখোঁজ কোনো অংশ পাওয় যায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল, সকাল সাড়ে ৯টায় রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা গেছেন। পরে অনুসন্ধানে জানা যায়, রোববার রাতের কোনো এক সময়ে তিনি ট্রেনে কাটা পড়েন।


তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে আনুমানিক ৭০ বছর বয়সী বৃদ্ধা ওই মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত লাশ হিসেবে দাফন সম্পন্ন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তারা মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)