বাংলাদেশের ভিসা বন্ধে ঘোষণা দেয়নি আরব আমিরাত

আপলোড তারিখঃ 2025-09-21 ইং
বাংলাদেশের ভিসা বন্ধে ঘোষণা দেয়নি আরব আমিরাত ছবির ক্যাপশন:

বাংলাদেশের ওপর নতুন করে ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। তবে শ্রমিক ও ভ্রমণ ভিসা আগে থেকেই বন্ধ আছে।


আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়। বাংলাদেশসহ নয় দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ‘ইউএই ভিসা অনলাইন’ নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর। যা শনিবার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।


একটি সূত্র জানিয়েছে, আরব আমিরাতে আগে থেকেই বাংলাদেশিদের ভ্রমণ ও শ্রমিক ভিসা বন্ধ আছে। নতুন করে আমিরাত সরকার কোনো নিষেধাজ্ঞা দেয়নি। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)