সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের সংবর্ধনা অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2025-09-20 ইং
সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের সংবর্ধনা অনুষ্ঠান ছবির ক্যাপশন:

‘বন্ধু আমরা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি’ এ উপলব্ধিকে ধারণ করে সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের আয়োজনে কৃতী ৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা বাংলা ৮৮ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে ও শিক্ষক মহসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী।


শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ফয়সাল মাহমুদ ও যাইর যুবাইর। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলাম, এসএসসি ৮৮ ব্যাচের ডা. ওয়ালিউর রহমান নয়ন, শামস্ গোলাম হোসেন আবির, সাংবাদিক রিফাত রহমান, সমাজসেবক একরামুল হক, শাহাজাহান ঝণ্টু, আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, আজিম উদ্দিন, এটিএম সাইফুল ইসলাম, কামরুল হাসান হিরো, মাহিদুর রহমান সুমন, মুজিবুর রহমান, আক্তার হোসেন, মোজাম্মেল হক, জহুরুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)