ডিজিটাল ভোগান্তি নাকি কর্তৃপক্ষের কারসাজি?

আপলোড তারিখঃ 2017-11-04 ইং
ডিজিটাল ভোগান্তি নাকি কর্তৃপক্ষের কারসাজি? ছবির ক্যাপশন:
খুলনা টু ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের এক সিটের দুই টিকিট নিজস্ব প্রতিবেদক: ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস আপ ট্রেনের এক আসনের টিকিট বিক্রি করা হলো দুই যাত্রীর কাছে। অনলাইন সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে দু’জনই রেলওয়ের চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা স্টেশনের কাউন্টার থেকে খুলনা টু ঢাকা দুইটি টিকিট সংগ্রহ করেন। ৫০৫ টাকা পরিশোধ করে সঠিক নিয়মে টিকিট কেটে ট্রেনে উঠে প্রথমে তেমন কিছু বুঝতে পারেননি চুয়াডাঙ্গা হতে ঢাকাগামীযাত্রী জামান আখতার। ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌছুতেই বিড়ম্বনার শুরু। ঈঙউ ০০৫২৭৯৯৮ নম্বরের এক্স-২, সিট নং-১৬ যে সিট বা আসনটি টিকিট কাটার পর গন্তব্যে পৌছুনো পর্যন্ত তার জন্য বরাদ্দ করা হয় সেই একই আসনের দাবিদার আরো একজন। আলমডাঙ্গা স্টেশন কাউন্টার থেকে মালেয়শিয়া প্রবাশী আব্দুল মিয়া একটি টিকিট কেটেছেন যার নম্বর অউএ ০০২৭৮৮৮৮ এবং এক্স-২, সিট নং-১৬। আসন খুজতে খুজতে এক জায়গায় দু’জনের দেখা হতেই বিরল এ বিষয়টি চোখে পড়ে তাদের। কিন্তু আসনটি কার?

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)