প্রথম স্ত্রীকে রেখে পরকীয়া সম্পর্কে চাচীর সাথে দ্বিতীয় বিয়ে : মেনে না নেওয়ার আক্রোশ

আপলোড তারিখঃ 2017-11-03 ইং
প্রথম স্ত্রীকে রেখে পরকীয়া সম্পর্কে চাচীর সাথে দ্বিতীয় বিয়ে : মেনে না নেওয়ার আক্রোশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহের শৈলকুপায় চুয়াডাঙ্গা থানা পুলিশের এসআই শফিকের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান হত্যার পর গুম হওয়া কুতুবপুরের কলম আলী জীবিত উদ্ধার : অতঃপর! নিজস্ব প্রতিবেদক: সংসারে ২ মেয়ে রেখে দ্বিতীয় বিয়ে অতঃপর দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে আবারো প্রথম স্ত্রীর সাথে সংসার শুরু। এরপর ঈদোত্তর প্রথম স্ত্রীর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন কলম আলী (৩৭)। এ ঘটনায় বাদী হয়ে কলম আলীর পিতা মোতালেব বিশ্বাস চুয়াডাঙ্গা বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ছেলেকে হত্যা ও গুমের অভিযোগ তুলে তার শ্বশুর, শাশুড়ি, বউ ও ১২ বছরের শ্যালককে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরই ১ মাস ১৭ দিনের মাথায় জীবিত অবস্থায় উদ্ধার করা হলো কলম আলীকে। তবে সে নিখোঁজ ছিল দীর্ঘ ৪ মাস ৮ দিনেরও বেশি সময়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শৈলকুপার মোহাম্মাদপুর গ্রামের দ্বিতীয় স্ত্রী’র ফুফুর বাড়ি থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম। বর্তমানে তাকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে রাখা হয়েছে; আজ আদালতে প্রেরণ করা হবে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক সময়ের সমীকরণকে বলেন, ‘আজ থেকে বছর দশেক আগে ঝিনাইদহ জেলার দুর্গাপুরের মোতালেব বিশ্বাসের মেয়ে সালমা খাতুনের সাথে পারিবারিক সম্পর্কে বিয়ে হয় চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামের সাত্তার আলীর ছেলে কলম আলীর। সাংসারিক জীবনে সে দুই মেয়ে তাসনিয়া (৮) ও মারিয়া (২) সন্তাতের জনক। এরপর প্রথম স্ত্রীকে রেখে পরকীয়া সম্পর্কে জড়িয়ে দুঃসম্পর্কের চাচী আল্লাদী খাতুন (২৫)’র সাথে দ্বিতীয় বিবাহ করে কলম আলী। আল্লাদী খাতুন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের মুরাদ আলীর মেয়ে। সকলের অমতে দ্বিতীয় বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসায় পরিবারে অশান্তি সৃষ্টি হয়। এর একপর্যায়ে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় প্রথম স্ত্রীর সাথে সংসার শুরু করে সে। গত ২৬ জুন’১৭ ইং তারিখে ঈদুল ফিতরের পর শ্বশুর-শাশুড়ির নিমন্ত্রণে তাদের সাথেই শ্বশুর বাড়ি ঝিনাইদহের দূর্গাপুরে বেড়াতে যায়। সেখান থেকে নিখোঁজ হওয়ার পর কলম আলীর পিতা সাত্তার আলী চুয়াডাঙ্গার বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে কলম আলীর প্রথম স্ত্রী সালমা, শ্বশুর মোতালেব, শাশুড়ি রুকিয়া বেগমসহ তার ১২ বছর বয়সী নাবালক শ্যালক তানজিল বিশ্বাসকে অসামী করে গত ৯ জুলাই’১৭ ইং তারিখে দন্ডবিধি ৩৬৫/৩০২/৩৪ ধারায় অপহরণ পূর্বক হত্যা ও তার সহায়তা করার অপরাধে একটি মামলা দায়ের করেন। যেখানে উল্লেখ করা হয় আসামীগণ কলম আলীকে হত্যা করে লাশ গুম করে দিয়েছে। পরে আদালত এই মামলাটির উপর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চুয়াডাঙ্গা সদর থানাকে নির্দেশ প্রদান করলে গত ১৭ সেপ্টেম্বর’১৭ ইং তারিখে দন্ডবিধি ৬৫/৩০২/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। এরপর থেকে তাকে খোঁজাখুজির জোর প্রচেষ্টা চালাচ্ছিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলামসহ সদর থানা পুলিশ। এর একপর্যায়ে গতকাল গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সে মারা যায়নি; ঘরজামাই হিসেবে দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়িসহ তার আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছে। এসংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শৈলকুপা থানার মোহাম্মদপুরে দ্বিতীয় স্ত্রীর ফুফুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)