উন্নয়ন বাড়াতে হলে নিয়মিত আয়কর দিতে হবে

আপলোড তারিখঃ 2017-11-03 ইং
উন্নয়ন বাড়াতে হলে নিয়মিত আয়কর দিতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন : ডিসি জিয়াউদ্দীন বললেন নিজস্ব প্রতিবেদক: ‘জনকল্যাণে রাজস্ব-উন্নয়নের অক্সিজেন রাজস্ব’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় সাহিত্য পরিষদ এসোসিয়েশন হলরুমে আয়কর মেলা-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। ব্যবসায়ীদের সঠিক আয়কর প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান চুয়াডাঙ্গা কর কমিশনারের নেতৃত্বে করদাতাদের দোড়গোড়ায় পৌঁছে যাওয়ার যে শুভসূচনা করেছেন ভব্যিষতেও তা অব্যহত থাকবে। এরমাধ্যমে জনমনে রাজস্ব ভীতি কমতে শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে কর প্রশাসনের আলোচনার প্রেক্ষিতে ব্যবসায়ীদের কর ভীতি হ্রাস পাচ্ছে। যে জনগণের করের টাকায় সরকারী কর্মকান্ড পরিচালিত হয়; সেই জনগণের সেবা করাই সরকারী কর্মচারীদের কর্তব্য। চলমান উন্নয়ন বাড়াতে হলে নিয়মিত আয়কর দিতে হবে। খুলনা কর আপীল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. মুহতাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, চুয়াডাঙ্গা শিল্প ও বনিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, পাবলিক প্রসিকিউটর মহঃ শামশুজোহা, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি এড. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সার্কেল-৯ এর সহকারী কর কমিশনার উজ্জল কুমার সরকার ও এড. সেলিম উদ্দীন খান। ৪ দিনব্যাপী এ মেলার ৫টি স্টলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৃথক ভাবে ঞওঘ রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের ঞওঘ সনদ প্রদান, আয়কর অধিক্ষেত্র জানা, আয়কর রিটার্ন ফরম পূরণে সহযোগিতা, আয়কর রিটার্ন দাখিল, ব্যাংক বুথে আয়কর প্রদান, মুক্তিযোদ্ধা, মহিলা এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক ব্যবস্থা ও অন্যান্য করসেবা প্রদান করা হচ্ছে। প্রথম দিনেই আদায় হয়েছে ৮ লক্ষ টাকা আয়কর। ধারণা করা হচ্ছে এ মেলার শেষ দিন পর্যন্ত অর্ধকোটি টাকারও বেশি আয়কর আদায় হতে পারে। ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। খুলনা কর অঞ্চলের পরিদর্শী যুগ্ম কর কমিশনার মঞ্জুর আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, চেম্বার অফ কর্মাসের সভাপতি মীর নাসির উদ্দিন, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি খোন্দকার মাহবুবুল আলম। এছাড়াও অনুষ্ঠানের জেলার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)