ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে রফিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে রফিকুল ইসলামকে গাঁজা সেবনের দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন স্থানে গতকাল দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে রাইডিং টিম রফিকুল ইসলামকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (ক) সংশ্লিষ্ট ধারায় ওই আসামিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক বদরুল হাসান ও অত্র কার্যালয়ের অন্যান্য সদস্যরা। রাইডিং টিম অভিযানে একজন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আব্দুল ওহাবের ছেলে। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
