ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর একটি নতুন প্লাটুন “২৩ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্ট” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় কেক কেটে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্লাটুনের উদ্বোধন ঘোষণা করেন লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম, বিজিএম, পিএসসি; কমান্ডার, সুন্দরবন রেজিমেন্ট, খুলনা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাংগা সরকারি কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক মফিজুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মেজর পলাশ কুমার বিশ্বাস, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ শফিউজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মহিতুর রহমান এবং ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মোনয়েম।
উদ্বোধনী অনুষ্ঠানে আলমডাংগা সরকারি কলেজের বিএনসিসি প্লাটুনের চৌকস ক্যাডেটরা লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন।
এ আয়োজনের মাধ্যমে কলেজে দেশপ্রেম, নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা হলো
