ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ৬ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নেহালপুর ইউনিয়নের মৃত সামছুদ্দিনের ছেলে নেহালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলীর পৈত্রিক সূত্রে পাওয়া ২৯ শতক জমি নেহালপুর পূর্বপাড়ার রহিমের ছেলে শরিফুল, খালেকের ছেলে সেলিম ও শান্তির ছেলে শান্তি জোরপূর্বক দখল করে লাল ফ্লাগ টাঙিয়ে দখল করেছে।
এ বিষয়ে হাসেম আলী বলেন, নেহালপুর পূর্বপাড়া দরবার সংলগ্ন গার মাঠে একই দাগে আমার মায়ের নামে ৮ শতক, খালা ও খালুর নামে ১২ শতক এবং বাবার নামে ১০ শতক জমি আছে। সেই জমিতে আমরা দীর্ঘদিন যাবত চাষাবাদ করি। হঠাৎ করেই শনিবার সকাল ১০টার দিকে আমার জমিতে এসে লাল পতাকা টাঙিয়ে দিয়ে জমি দখল করে নেন এবং পতাকা টাঙানোর পর কেউ এই জমিতে প্রবেশ করলে খুন করার হুমকি দেন। তিনি আরও অভিযোগ করে বলেন, বিবাদীরা স্থানীয় আওয়ামী ও যুবলীগের রাজনীতিতে যুক্ত থাকাকালীন সময়েও আমার জমি দখল করার চেষ্টা করেছিল।
এদিকে এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা বলেন, হাসেম আলী দীর্ঘদিন যাবৎ গ্রামের করবস্থানের জমি দখল করে ভোগদখল করছিল। আমরা সেই জমি তার কাছ থেকে উদ্ধার করেছি।
এদিকে এই বিষয়টি নিয়ে গ্রামে তীব্র উত্তেজনা চলছে বলে জানা গেছে।
