ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-11-01 ইং
ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ডিজিটাল হাজিরা অপারেটিং সিস্টেমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এতদিন এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি হাজিরা খাতায় লেখা হতো। এখন থেকে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপে উপস্থিতি গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার তথ্য তাৎক্ষণিক চলে যাবে তার অভিভাবকের মুঠোফোনে। বিদ্যালয়টির সভাপতি জেলা প্রশাসক বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার মুহূর্তে অভিভাবকদের কাছে খুদে বার্তা চলে যাবে। এর ফলে অভিভাবকদের দুশ্চিন্তা অনেকাংশে কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনিক ও সারা বছরের গড় উপস্থিতিও জানা যাবে। ইতিমধ্যে জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্য বিদ্যালয়গুলোকেও ডিজিটাল হাজিরা পদ্ধতির আওতায় আনা হবে।’ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)