আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়

আপলোড তারিখঃ 2017-11-01 ইং
আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় ছবির ক্যাপশন:
আত্মহত্যার আগে আলমডাঙ্গার যাদবপুরের কলেজছাত্রের নোট আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার যাদবপুর গ্রামে হাসান নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। স্থানীরা জানিয়েছে, প্রেম সংক্রান্ত বিষয়ে সে মারাত্মক হতাশায় ভূগছিলো। এরই একপর্যায়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। গতকাল তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়। জানা গেছে, আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসানুজ্জামান হাসান এরার ডিগ্রী পরীক্ষা দিয়েছে। পড়ালেখার পাশাপাশি সে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বছর খানেক আগে আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের কলেজপড়–য়া একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় টানাপোড়েন। প্রেম সংক্রান্ত জটিলতার কারনে সে আত্মহত্যা করেছে বলে তার প্রতিবেশীদের পক্ষ জানানো হলেও হাসান আত্মহত্যার আগে নোট লিখে যায়,`তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।` পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার দিকে হাসান সবাই এক সাথে রাতের ভাত খায়। ভাত খেয়ে সে বাড়ির পেছনের ক্যানেলের দিকে বেরিয়ে যায়। কিন্ত রাত বেড়ে চললেও হাসান বাড়ি ফিরে আসেনা। এদিক-ওদিক অনেক খোঁজাখুঁজি করেও হাসানকে না পেয়ে বাড়ির লোকজন চিন্তিত ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর দেয়া হয় থানা পুলিশকে।হয়ে পড়েন। খুব সকালে ক্যানেলের পাশ ঘেষে কৃষকরা মাঠে যাওয়ার সময় গাছের সাথে হাসানের থানার এসআই মহব্বত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরৎহাল রিপোর্ট শেষে হাসানের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়্। ময়নাতদন্ত শেষে হাসানের মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থনে দাফন করা হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)