নারীসহ ৩ মাদকব্যবসায়ী আটক : ফেনসিডিল ইয়াবাসহ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-10-25 ইং
নারীসহ ৩ মাদকব্যবসায়ী আটক : ফেনসিডিল ইয়াবাসহ উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ ও ৬ বিজিবি‘র অভিযান নিজস্ব প্রতিবেদক/দর্শনা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দামুড়হুদা থানা পুলিশ পৃথক পৃথকস্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করেছে। এসময় নারীসহ ৩জন মাদকব্যকসায়ীকে আটক করা হয়। জানা যায়, বিজিবি-৬ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আকুন্দবাড়ীয়া তামালতলাপাড়ার আনারুল (৪৮) ও দামুড়হুদা বেগপাড়ার মসলেম (৩০) কে আটক করে। এসময় তাদের দেহ তল্লশী করে ১৫ বোতল ফেন্সিডিল ও ১০ ইয়াবা উদ্ধার করে। ডিবির এসআই নিয়াজ মোর্শেদ বলেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা হঠাতপাড়া অরক্ষিত রেলগেটের কাছে অভিযান চালিয়ে দামুড়হুদা বেগপাড়ার মৃত মোহাসিন আলীর ছেলে মাদকব্যবসায়ী মসলেমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৬ বিজিবি‘র দর্শনা কোং হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে আকুন্দবাড়ীয়া তামালতলাপাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার মৃত আবু বক্কর মন্ডলের ছেলে আনারুলকে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। অন্যদিকে, দর্শনায় দামুড়হুদা পুলিশের অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ সালেহা নামের এক মহিলা আটক হয়েছে। জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা হল্ট চাঁদপুর ষ্টেশনের পার্শবর্তী স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় গ্রামের রফিকুলের স্ত্রী সালেহা(৫০) নামের এক মহিলার বাজারের থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ মহিলাকে আটক করে। পুলিশ জানায় আটককৃত মহিলাকে গতকালই মাদক আইনে মামলা দেওয়া হয়। গতকালই আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)