ভিক্ষুক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রতিমা সুইটস মালিক আটক

আপলোড তারিখঃ 2025-07-14 ইং
ভিক্ষুক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রতিমা সুইটস মালিক আটক ছবির ক্যাপশন:

জীবননগরে দিনের বেলা এক ভিক্ষুক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় ধরা পড়েছেন প্রতিমা সুইটসের মালিক মণ্টু ঘোষ। পরে উত্তেজিত জনতা তাকে উত্তমমাধ্যম দিয়ে ছেড়ে দেন। গতকাল রোববার বেলা দুইটার দিকে জীবননগর পৌর শহরের গুড়পট্টি এলাকার প্রতিমা সুইটস দোকানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মণ্টু ঘোষ (৭০) ইসলামপুর গ্রামের ভানু ঘোষের ছেলে এবং প্রতিমা সুইটসের মালিক।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মণ্টু ঘোষের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল। কিন্তু কেউ তার কৌশল বুঝতে পারতেন না। গতকাল দুপুরে নামাজের সময় এক নারী ভিক্ষুককে তার হোটেলে বসিয়ে রাখেন মণ্টু ঘোষ। কিছুক্ষণ পর দোকান বন্ধ করে ভেতরে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কয়েকজন ব্যবসায়ী দোকানের পেছনে গিয়ে দুজনকে অনৈতিক অবস্থায় দেখতে পান। ধরা পড়ার পর তারা ভুল স্বীকার করলে উত্তেজিত জনতা উত্তমমাধ্যম দিয়ে ছেড়ে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)