ভাংবাড়ীয়া ইউনিয়নের ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন

সভাপতি আবুল কালাম ও সম্পাদক উজ্জ্বল

আপলোড তারিখঃ 2025-07-14 ইং
ভাংবাড়ীয়া ইউনিয়নের ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক সভায় কৃষক দলের এ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সুলতান, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউপি সদস্য আবু তারেক মেম্বার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সিনিয়র সহসভাপতি আজিবার রহমান কালু, সহসভাপতি জুরাল কসাই, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক বাবুল ভান্ডারী প্রমুখ।


সভায় ৩১ সদস্যবিশিষ্ট ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন- আবুল কালাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সিনিয়র সহসভাপতি  বাবুল হোসেন, সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেল্টু আলী, সহ-সাংগঠনিক সম্পাদক জাহামত, প্রচার সম্পাদক সোহাগ আলী, দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম, কোষাধ্যক্ষ সিকদার আলী, ধর্মীয় বিষয়ক সম্পাদক ইকলাস উদ্দিনসহ বাকিগুলো সদস্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)