আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-07-13 ইং
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাকেরুল ইসলাম সভাপতিত্বে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এম সন্জু আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতা কর্মীরা।


এসময় সংগঠনের সভাপতি জাকেরুল বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ। একজন সাংবাদিকের নির্ভীক ও দায়িত্বশীল ভূমিকা সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখে। নবনির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দ পেশাদার সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবেন এমনটাই প্রত্যাশা করেন।


বক্তারা আরও বলেন, একটি সক্রিয় ও দায়িত্বশীল প্রেসক্লাব সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে। নবনির্বাচিত এই নেতৃত্ব গণমানুষের পক্ষে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এমন প্রত্যাশা সবার।


সাংবাদিক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আসাদুজ্জামান সেন্টু, জহুরুল ইসলাম, হাসাদুল ইসলাম, মল্লিক লিটন, আলী মুকুল, জাকির  হোসেন, রাশেদুল ইসলাম, হুজজাতুল ইসলাম, সাদেকুল ইসলাম, আজিবুল হক পিন্টু, আইজ উদ্দিন, ওহিম উদ্দিন, মিন্টু, আমজেদ হোসেন, সবুজ, কামাল হোসেন, শ্রী প্রদীপ কুমার, সোহেল, মিলন, শাফায়েত উল্লাহ, আরমান, সোহাগ, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম বিপুল ও মুরছালিন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)