জাতীয় অ্যাথলেটিক্স দলের প্রশিক্ষকের দ্বায়িত্ব পেলেন কাফি

আপলোড তারিখঃ 2025-07-13 ইং
জাতীয় অ্যাথলেটিক্স দলের প্রশিক্ষকের দ্বায়িত্ব পেলেন কাফি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার আব্দুল্লাহ হেল কাফি জাতীয় অ্যাথলেটিক্স দলের প্রশিক্ষকের দ্বায়িত্ব পেয়েছেন। তিনি সাউথ এশিয়ান গেমসে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। তার এই সাফল্যে আলমডাঙ্গার ক্রীড়াবিদসহ ও বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন। 


আব্দুল্লাহ হেল কাফি খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকায় অসাধারণ অবদান রেখেছেন। খেলোয়াড় হিসেবে তিনি ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৪ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানবের খেতাব অর্জন করেন। এছাড়া তিনি ভারত, জার্মানি ও হাঙ্গেরি থেকে কোচিংয়ের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কোচ হিসেবে তিনি জাতীয় অ্যাথলেটিকস প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩ ও ২০২৪-এ স্প্রিন্ট কোচ হিসেবে নিযুক্ত হন। তার প্রশিক্ষণে শিরিন আক্তার, জহির রায়হান, মেজবাহ আহমেদসহ গত দেড় দশকে প্রায় সকল স্প্রিন্টার তার হাতে তৈরি যাদের মধ্যে অনেক অ্যাথলেট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)