প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা!

জীবননগরে ব্যতিক্রমী পরিবেশ সচেতনতা কর্মসূচি

আপলোড তারিখঃ 2025-07-13 ইং
প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা! ছবির ক্যাপশন:

পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্যের ব্যবহার কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গার জীবননগরের কিছু তরুণ। গতকাল শনিবার সকালে জীবননগর মুক্তমঞ্চের সামনে ‘সুস্থ জীবন যদি চাই, গাছ লাগানো ছাড়া উপায় নাই’-এই স্লোগানে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়। উদ্যোগটি গ্রহণ করে স্থানীয় ‘জীবননগর কমিউনিটি’ ফেসবুক গ্রুপ ও ‘প্রাইড কোচিং’। কর্মসূচিতে সহযোগিতা করেন নাজমুল নার্সারির স্বত্বাধিকারী মো. আবুল কাশেম।


গাছের চারা বিতরণ করেন উদ্যোগের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য গাছ লাগানোর বিকল্প নেই। এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আমাদের এলাকায় জলবায়ুগত বৈচিত্র্যের কারণে প্রচণ্ড গরম ও শীতে তীব্র ঠান্ডা অনুভূত হয়। বেশি করে গাছ লাগিয়ে এসব পরিস্থিতি মোকাবিলা সম্ভব।’


তিনি আরও বলেন, ‘প্লাস্টিকের বোতল মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আমরা এই প্রতীকী বিনিময় কর্মসূচি হাতে নিয়েছি।’ 
চারা বিতরণে অংশ নেন জীবননগর কমিউনিটি গ্রুপের অ্যাডমিন উজ্জ্বল হোসেন, সবুজ হোসেন, সোহান হোসেনসহ অনেকে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)