কুড়ুলগাছি হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপলোড তারিখঃ 2025-07-11 ইং
কুড়ুলগাছি হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মামুনুর রহমান।

এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল সাবাহ ও কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা, মো. জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান,আবুল হোসেন, ফজর আলী , রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)