হাজরাহাটি গ্রামে জামায়াত নেতা অ্যাড. রাসেলের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-07-11 ইং
হাজরাহাটি গ্রামে জামায়াত নেতা অ্যাড. রাসেলের গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি গ্রামে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যড. রাসেল গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে হাজরাটি গ্রামের হাজী মোড় থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলার অর্থ সম্পাদক বায়জিদ বোস্তামী, ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা পৌর সভাপতি আবু রায়হান, কলেজ সভাপতি পারভেজ আলমসহ ওয়ার্ড জামায়াতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)