জীবননগরে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপলোড তারিখঃ 2025-07-10 ইং
জীবননগরে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ায় রাতের আঁধারে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার আব্দুল মান্নানের পুত্র রাহেন উদ্দিন (৩৫) ও রাসেল মিয়া (৩০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের নিষেধ করার পর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রমজান আলীর পুত্র কাজল মিয়ার (৩২) বাড়িতে হামলা চালায় তারা। মারধরের পাশাপাশি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়।


    ভুক্তভোগী কোহিনুর বেগম বলেন, ‘আমার গলায় থাকা আট আনার স্বর্ণের চেইন ও বউমা সাবিনার গলায় থাকা চার আনার চেইনসহ ১ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ছে। এছাড়া ঘরের বাক্স ভেঙে গরু বিক্রির নগদ ১ লাখ ২৫ হাজার টাকাও নিয়ে যায়। এখন মাদককারবারিরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।’ এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)