হাসাদাহে মালিকানা জমি ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2025-07-10 ইং
হাসাদাহে মালিকানা জমি ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের গোলাম হায়দার নিজ মালিকানাধীন জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বুধবার বিকাল পাঁচটায় হাসাদাহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, জসিম উদ্দিন জালালের ভয়-ভীতি ও দখলবাজির কারণে তিনি জমি হারাতে বসেছেন। তিনি জানান, গত ২২ জুন হাসাদাহ ৪৭ নম্বর মৌজার আরএস খতিয়ান নম্বর ২৭১, ১৯৯৮ দাগের ২০.৯০ শতক জমি দলিল নম্বর ২৮৩৫ অনুযায়ী তিনি সিদ্দিক ও মোস্তফার কাছ থেকে ক্রয় করেন।


    গোলাম হায়দারের অভিযোগ, পূর্বের মালিক সিদ্দিক ও মোস্তফা দুর্বল ও ভীতিপ্রবণ হওয়ায় অভিযুক্ত জসিমউদ্দিন তাদের ভয়-ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করেন। পরবর্তীতে তিনি (গোলাম হায়দার) জমিটির মালিকানা পান এবং বারবার অনুরোধ করেও জসিমউদ্দিন জমি ছাড়েননি। এতে বাধ্য হয়ে তিনি সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি অবিলম্বে তার জমি ফেরত দেওয়ার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)