আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আহ্বায়ক ইউপি চেয়ারম্যান লিটন, সদস্যসচিব আতিয়ার

আপলোড তারিখঃ 2025-07-09 ইং
আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নির্বাচনকে সামনে রেখে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে এক জরুরি সভার আয়োজন করা হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পদাধিকার বলে প্রধান নির্বাচন কমিশনার মির্জা হাকিবুর রহমান লিটন, সদস্যসচিব হয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। এছাড়া সদস্য হয়েছেন- জীবননগর উপজেলা জামায়াতের আইটি সম্পাদক হারুন অর-রশিদ, জেলা ছাত্রদলের সহসভাপতি এস এম সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর ইসলাম খোকা, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ শহিদুল ইসলাম কাস্টম। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নির্বাচন পরিচালনা কমিটি আগামী ১৫ দিনের মধ্যে খসড়া ভোটার তালিকা হালনাগাদসহ ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। অচিরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)