ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদকসহ ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে সমিতির কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খাঁন ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. মইনুদ্দীন মইনুল নবনির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ হেদায়ত হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী মো. ওয়ালিউল আকরাম সুজনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাড. শাহজাহান মুকুল, অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ, অ্যাড. সাইদ মাহমুদ শামীম রেজা (ডালিম), অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, অ্যাড. বদিউজ্জামান, অ্যাড. একলাসুর রহমান কাজল, অ্যাড. আফজালুল হক প্রমুখ। দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ হেদায়ত হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল আকরাম সুজন বলেন, ‘সকলের সহযোগিতা পেলে আগামী এক বছর সমিতির কার্যক্রম আরও গতিশীল করা হবে। সেবাপ্রার্থীরা যেন এখান থেকে ভালো সেবা পান, আমরা তা নিশ্চিত করতে চাই।’
প্রসঙ্গত, গত ২৮ জুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। কমিটির সদস্যদের মধ্যে- সনিয়র সহসভাপতি মইন উদ্দিন মইনুল, সহসভাপতি মুন্সী মো. শাহজাহান মুকুল, যুগ্ম সম্পাদক ইমরানুল আহম্মদ ইমন, যুগ্ম সম্পাদক একলাছুর রহমান কাজল। এছাড়াও কার্যনির্বাহী সদস্য আহম্মদ আলী, আব্দুল বারী, জুলফিকার আলী মুকুল, রফিকুল ইসলাম, আ.স.ম. আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল্লাহ আল মামুন এরশাদ, আফজালুল হক, কাজী শামসুল জুয়েল। এই কমিটি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
