চুয়াডাঙ্গায় আতিয়ূর রহমান স্মরণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-07-08 ইং
চুয়াডাঙ্গায় আতিয়ূর রহমান স্মরণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আতিয়ূর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে চুয়াডাঙ্গা’র বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক, সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক ও সাংস্কৃতিক সংগঠক আতিয়ূর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম...’ শীর্ষক ‘আতিয়ূর রহমান স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় শহিদ আলাউল ইসলাম হলে (চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সংলগ্ন অ্যাসোসিয়েশন হলে) বিশিষ্ট সাংবাদিক অ্যাড. কামরুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রয়াত আতিয়ূর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোকপ্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ।
এরপর তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, প্রগতি লেখক সংঘ, উদীচী ও চর্চায়ন। অতঃপর প্রয়াত আতিয়ূর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় প্রয়াত আতিয়ূর রহমানের কীর্তিময় জীবনের ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সহসভাপতি সরদার আলী হোসেন, সহসভাপতি তৌহিদ হোসেন, সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা হামিদুল হক মুন্সী, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হাবিবি জহির রায়হান, অরন্দিম সাংস্কৃতিক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, আতিয়ূর রহমানের কন্যা আমিনা রহমান লিপি, আতিয়ূর রহমানের ভাগিনা রঞ্জু কবীর জোয়ার্দ্দার, দৈনিক পশ্চিমাঞ্চলের প্রকাশক-সম্পাদক আজাদ মালিতা এবং আতিয়ূর রহমানের স্বজন-পরিজনের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমান। আলোচনা শেষে আতিয়ূর রহমান স্মরণে সঙ্গীত পরিবেশন করেন বদরুজ্জামান তুষার ও আদিল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)