দর্শনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-07-08 ইং
দর্শনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

দর্শনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য প্রভাষক মশিউর রহমান। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় দর্শনা পুরাতন বাজার থেকে এই প্রচারণা শুরু হয়। পৌর বিএনপি সাবেক সভাপতি মাহবুবুল আলম খোকনের দোকানের সামনে থেকে শুরু হয়ে রামনগর পর্যন্ত দর্শনা-মুজিবনগর সড়কের দু’পাশের ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র মহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে প্রভাষক মশিউর রহমান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। এই দফাগুলোর মধ্যে রয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কৃষি ও তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং শাসন ব্যবস্থার সংস্কার। এ লক্ষ্য পূরণে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে শক্তিশালী করতে হবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপি সভাপতি মাহবুবুল আলম খোকন ও হাজী খন্দকার শওকত আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)