মাদক উদ্ধার, ভারতে প্রবেশকালে আটক ৪

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2025-07-08 ইং
মাদক উদ্ধার, ভারতে প্রবেশকালে আটক ৪ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) ও ইয়াবা উদ্ধার এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নাগরিক আটক করেছে বিজিবি। আটক চারজনের মধ্যে তিনজন নারী।


জানা গেছে, গত রোববার রাত ১০টার দিকে ৫৮ বিজিবির বেনীপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার-৬১/১৪-এস এর কাছাকাছি মো. আছর আলীর মেহগনি বাগানে অভিযান পরিচালনা করে। সুবেদার মো. শরাফত আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন ২২৮ পিস ভারতীয় ভায়াগ্রা উদ্ধার করা হয়। এছাড়া রাত সাড়ে ৯টার দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ দাঙ্গাপাড়া গ্রামের ছাগলের ফার্মের পাশে হাবিলদার মো. আজিজুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে আরও ১০০ পিস ভারতীয় ভায়াগ্রা উদ্ধার করা হয়।


এদিকে গত রোববার দিবাগত রাত ৪টার দিকে মাটিলা বিওপির টহল দল সীমান্ত পিলার-৫৩/১-এস এর ২০০ গজ অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের কারবালার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৮৬২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েক মো. জাহাঙ্গীর কবির।



অপরদিকে গতকাল সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কুসুমপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৬-আর থেকে ৩০০ গজ অভ্যন্তরে চাপাতলা গ্রামের রাস্তার উপর অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশি নারীকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করে বিজিবি। অভিযান পরিচালনা করেন নায়েব সুবেদার মো. আবুল হাসান খান।


এছাড়া সকাল ৮টার দিকে কুমিল্লাপাড়া বিওপির কুমিল্লাপাড়া গ্রামের মাঠ এলাকা থেকে সীমান্ত পিলার-৬০/৪৭-আর এর ২৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে ১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তার নাম বিল্লাল মোড়ল (২৯)। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার খোকন মোড়লের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)